× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরে ৮০, দক্ষিণে ৭৫ শতাংশ বর্জ্য অপসারণ

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২২ ২০:৩২ পিএম

আপডেট : ১০ জুলাই ২০২২ ২১:০৪ পিএম

উত্তরে ৮০, দক্ষিণে ৭৫ শতাংশ বর্জ্য অপসারণ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকা থেকে ৮০ শতাংশ ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে ৭৫ শতাংশ কোরবানি বর্জ্য অপসারণ করা হয়েছে।

রোববার (১০ জুলাই) বিকেল পর্যন্ত দুই সিটি করপোরেশনের আওতাধীন ২৮টি ওয়ার্ড থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।  

ঢাক উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোকবুল হোসাইন জানান, আজ কোরবানি শেষ হওয়ার পর থেকে বিকেলে ৪টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৮০ শতাংশ বর্জ্য ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। এছাড়া ১১টি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। এই ওয়ার্ডগুলো হলো, ৬, ১৩, ১৯, ২৫, ৩১, ৪৪, ৪৫, ৪৬, ৫২, ৫৩ এবং ৫৪।

দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৭টি ওয়ার্ড থেকে প্রথম দিনে কোরবানি করা কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো, ১০, ১৬, ২৩, ২৪, ২৮, ২৯, ৩১, ৩৭, ৩৯, ৪০, ৪১, ৪৩, ৫৩, ৫৬, ৫৭, ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ড। এ পর্যন্ত সার্বিকভাবে প্রায় ৭৫ শতাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা