× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বান্ধবীর সঙ্গে’ দেখা করতে গিয়ে অপহৃত ঢাবি ছাত্র

প্রব প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১৮:২০ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৩ ১৮:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

‘বান্ধবীর সঙ্গে’ দেখা করতে গিয়ে রাজধানীর মালিবাগে অপহৃত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। আটকে রেখে মারধরের পর নগ্ন ছবি তুলে তার পরিচিতদের কাছে মেসেঞ্জারের মাধ্যমে টাকা চাওয়া হয়। 

বুধবার (১৪ জুন) সকাল পৌনে ১০টায় ৯৯৯-এ ফোন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের এক শিক্ষার্থী। তিনি জানান, তার হলের এক ছাত্র বান্ধবীর সঙ্গে দেখা করতে গত রাতে মালিবাগ গিয়েছিলেন। ভোরে তারা জানতে পারেন, ওই শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে। তার ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। তবে তার মেসেঞ্জার অ্যাকাউন্ট ব্যবহার করে পরিচিতদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। মেসেঞ্জারের মাধ্যমে আটক শিক্ষার্থী জানিয়েছে, তাকে ব্যাপক মারধর করা হয়েছে এবং নগ্ন করে ছবি তোলা হয়েছে। এক লাখ টাকা না পেলে তাকে ছাড়া হবে না বলে জানিয়েছে অপহরণকারীরা। 

৯৯৯-এ ফোনটি রিসিভ করেন কনস্টেবল সায়েমউদ্দীন। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি খিলগাঁও থানাকে অবহিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। ৯৯৯-এর তরফে এসআই জয়ন্ত ঘরামী সংশ্লিষ্ট থানার পুলিশ এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন। 

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে দক্ষিণ গোড়ানের একটি বাসায় ওই শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করে খিলগাঁও থানা-পুলিশের একটি দল। অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে তারা। একই সঙ্গে অপহরণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন শরীয়তপুরের নড়িয়ার জালিকান্দি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে দীন ইসলাম (২৭) এবং খুলনার তেরখাদা এলাকার মোসলেম শিকদারের ছেলে সাইফুল ইসলাম অপূর্ব। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা