× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান ইউরোপীয় পার্লামেন্টের ৬ সদস্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ১৭:১২ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৩ ১৮:০৮ পিএম

বাংলাদেশের নির্বাচনে ইইউর ভূমিকা চায় ইউরোপীয় পার্লামেন্টের ৬ সদস্য। ছবি : সংগৃহীত

বাংলাদেশের নির্বাচনে ইইউর ভূমিকা চায় ইউরোপীয় পার্লামেন্টের ৬ সদস্য। ছবি : সংগৃহীত

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে চিঠি দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্য।

সোমবার (১২ জুন) পাঠানো সেই চিঠিতে ইইউর প্রতি খালেদা জিয়ার মুক্তি, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অবসান, বিএনপির নির্বাচনে সম্পৃক্ততা এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসন্ন নির্বাচন আয়োজন করার বিষয়টি নিশ্চিত করতে ইইউকে ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

 এ ছাড়া চলমান সংকটের টেকসই ও গণতান্ত্রিক সমাধান খুঁজে বের করতে বিএনপি ও অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা নিশ্চিত করতেও ইইউকে কাজ করার আহ্বান জানানো হয়েছে।


চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশের বাণিজ্য উন্নয়ন ও সহযোগিতায় ইইউর দীর্ঘদিনের অংশীদারত্ব রয়েছে। সে কারণেই বিশ্বজুড়ে কূটনীতি, আইনের শাসন ও মানবাধিকারসংক্রান্ত বিষয়ে ভূমিকা পালনকারী ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর জোরালো কারণ রয়েছে বলে মনে করেন ইউরোপীয় পার্লামেন্টের এ সদস্যরা।

ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে মানবাধিকার নিয়ে সংলাপ করলেই হবে না, বাস্তব ফল নিয়ে আসতে হবে। মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ও জড়িতদের ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলে (ইইএ) প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার মতো ব্যবস্থা গ্রহণের পরামর্শও দেওয়া হয়েছে। পাশাপাশি জিএসপি প্লাস সুবিধার কথাও বাংলাদেশ সরকারকে স্মরণ করিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, ডেনমার্ক, স্পেন ও ফিনল্যান্ডের সদস্যরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা