× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে মানুষের গড় আয়ু বেড়ে ৭২.৪ বছর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ১১:০৯ এএম

আপডেট : ১৩ জুন ২০২৩ ১২:৪৬ পিএম

দেশে মানুষের গড় আয়ু বেড়ে ৭২.৪ বছর

দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ২০২২ সালের হিসাবে বেড়ে দাঁড়িয়েছে ৭২ দশমিক ৪ বছর। এর মধ্যে পুরুষের প্রত্যাশিত গড় আয়ু ৭১ দশমিক ৮ আর নারীর ৭৪ দশমিক ২ বছর।

২০২১ সালে দেশে মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৩ বছর। (প্রত্যাশিত গড় আয়ু হচ্ছে আগে যে শিশু এসেছে সে ওই সময় পর্যন্ত গড় আয়ু পাবে)।

বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ভবনে এসব তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএসের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রীসহ অতিথিরা

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে প্রত্যাশিত গড় আয়ু আরও বেশি ছিল। ওই বছর গড় আয়ু দাঁড়িয়েছিল ৭২ দশমিক ৮ বছর। এর আগে ২০১১ সালে ছিল ৭২ দশমিক ৬ বছর। ২০১৮ সালে ছিল ৭২ দশমিক ৩ বছর।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (চলতি দায়িত্ব) মহাপরিচালক পরিমল চন্দ্র বসু।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা