প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৯:১০ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৩ ১৪:১৫ পিএম
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি
চলতি ২০২২-২৩ অর্থবছরে জুলাই-এপ্রিল সময়ে অর্থাৎ গত ১০ মাসে নিটওয়্যার ওভেন, তৈরি পোশাকসহ সাতটি খাত থেকে রপ্তানি আয় হয়েছে ৪ লাখ ১৩ হাজার ৩৯০ কোটি টাকা।
সোমবার (১২ জুন) জাতীয় সংসদে এমপি নুরুন্নবী চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, নিটওয়্যার তৈরি পোশাক থেকে ২ লাখ ৬ হাজার ৯১ কোটি ৮২ লাখ টাকা, ওভেন তৈরি পোশাক থেকে ১৭ লাখ ৩০ হাজার ৮৬৩ কোটি ৫৩ লাখ টাকা, হোম টেক্সটাইল থেকে ৯ হাজার ২৪৭ কোটি ১২ লাখ টাকা, ফুটওয়্যার খাত থেকে ৩ হাজার ৮৪৪ কোটি ১২ লাখ টাকা, হিমায়িত খাদ্য থেকে ৩ হাজার ৬৫১ কোটি ২৮ লাখ টাকা, পাটজাত পণ্য থেকে ৭ হাজার ৫৭৬ কোটি ৩৯ লাখ টাকা এবং চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৯ হাজার ৮৯২ কোটি ৭৯ লাখ টাকা।