× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরীয়তপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন, বিশ্ববিদ্যালয় পাচ্ছে ঠাকুরগাঁও

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৮:৫২ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ১৯:৪৮ পিএম

শরীয়তপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন, বিশ্ববিদ্যালয় পাচ্ছে ঠাকুরগাঁও

শরীয়তপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে একটি আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়েছিল। খসড়া অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নাম হওয়ার কথা শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়। তবে এ নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম হচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর’।

মন্ত্রিসভার বৈঠকে এ সংশোধনী এনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর আইন, ২০২৩’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে বিকালে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ’শিক্ষা মন্ত্রণালয় থেকে শরীয়তপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রস্তাব ছিল। সেটি নীতিগত অনুমোদন ছিল। সেটির নামকরণ করা হয়েছিল শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়। আজকে আইনের খসড়া বিস্তারিত উপস্থাপন করা হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য। বিস্তারিত আলোচনার পর এটি অনুমোদন হয়েছে। তবে একটি পরিবর্তন হয়েছে। সে পরিবর্তন হলো এটি এখন শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় নয়, এটির নাম হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর। এ নামে এটি আজকে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে।’

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

বৈঠকে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘আরেকটি বিশ্ববিদ্যালয় আইনের চূড়ান্ত অনুমোদন হয়েছে। সেটি হলো ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন-২০২৩। এটি যে নামে উপস্থাপিত হয়েছিল ঠিক সেই নামেই অনুমোদিত হয়েছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা