× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রার্থীর বাড়ির সামনে অস্ত্রের মহড়া

সিলেটের কাউন্সিলর প্রার্থীকে ঢাকায় তলব ইসির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৪:১৪ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ১৪:১৭ পিএম

সিলেটের কাউন্সিলর প্রার্থীকে ঢাকায় তলব ইসির

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়ার অভিযোগের সত্যতা পাওয়ায় আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নগরীর সাত নম্বর ওয়ার্ডের ঘুড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানকে ঢাকায় তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ জুন) ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সিলেট সিটি করপোরেশনের সাত নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের বিরুদ্ধে লোকজনসহ অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়া দেওয়ার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সিসিটিভি ফুটেজ, ভিডিওচিত্র এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচারিত হয়েছে।

তাছাড়া ওই ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ (লাটিম প্রতীক) এ বিষয়ে কমিশন বরাবর লিখিত অভিযোগ ও এজাহার দায়ের করেছেন। ওই অভিযোগ ও এজাহারের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করেছেন; যেখানে ঘটনাটির সত্যতা পাওয়া গেছে।

ফলে সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ৩০ লঙ্ঘনের দায়ে, বিধি ৩১ ও ৩২ অনুযায়ী সংশ্লিষ্ট কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে কেন শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না- সে বিষয়ে লিখিত বক্তব্যসহ নির্বাচন কমিশনের কার্যালয়ে আগামী ১৪ জুন বিকালে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা