× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাথাপিছু আয় এখন ২ হাজার ৭৬৫ ডলার : অর্থমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৩ ১৯:৫২ পিএম

আপডেট : ১১ জুন ২০২৩ ২০:০৬ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

গত ১৪ বছরে বাংলাদেশে ২ হাজারের বেশি মার্কিন ডলার মাথাপিছু আয় বেড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেছেন, বাংলাদেশে ২০০৭-০৮ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৬৮৬ মার্কিন ডলার। ২০২২-২৩ অর্থবছরে এটি দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৫ মার্কিন ডলারে।

জাতীয় সংসদ অধিবেশনে রবিবার (১১ জুন) জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে তিনি এসব জানান।

মুস্তফা কামাল বলেন, ‘বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার মাধ্যমে মাথাপিছু আয় বৃদ্ধি করা। সে লক্ষ্যে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে।’

আয়কর নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ৬ জুন পর্যন্ত দেশে ব্যক্তি পর্যায়ে করদাতার সংখ্যা ৮৯ লাখ ৬ হাজার ৫৩৯ জন। করদাতা বাড়ানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। 

পদক্ষেপগুলো হলো : জরিপ কার্যক্রমের মাধ্যমে নতুন করদাতা শনাক্তকরণ, এক পাতার রিটার্ন দাখিল পদ্ধতি সহজীকরণ, স্পট অ্যাসেসমেন্ট, অনলাইন ই-রিটার্ন দাখিল, আয়কর দেওয়া সহজীকরণ। যেমন- অনলাইনে আয়কর দেওয়ার জন্য এ চালান, রকেট, নগদ, বিকাশ ও সোনালী ব্যাংক ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ ব্যবস্থা চালু, করদাতাদের সম্মাননা দেওয়া।

মুস্তফা কামাল বলেন, ‘বর্তমানে সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে সর্বোচ্চ এবং দীর্ঘ সময়ব্যাপী কর পরিশোধকারীকে জাতীয়ভাবে সম্মাননা দেওয়া হচ্ছে। নভেম্বর মাসে কর তথ্যসেবা মাস চালুকরণ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার চালানো হয়েছে। কর তথ্যসেবা দেওয়া কেন্দ্রের মাধ্যমে করদাতাদের রিটার্ন পূরণসহ সামগ্রিক সহযোগিতা দেওয়া হচ্ছে। এই পদক্ষেপগুলোর ফলে উত্তরোত্তর ব্যক্তি পর্যায়ে করদাতারা কর দেওয়ায় আগ্রহী হচ্ছেন এবং করদাতার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা