× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বায়তুল মোকাররমে সিরাজুল আলম খানের জানাজা সম্পন্ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুন ২০২৩ ১২:০৩ পিএম

আপডেট : ১০ জুন ২০২৩ ১২:৩২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের প্রথম জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুন) সকাল ১০টায় এ জানাজা সম্পন্ন হয়।

জানাজা শেষে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতাকর্মীরা তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ নোয়াখালীর গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

জানাজায় অংশ নেওয়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘আমরা তার পরিবার, তার গঠিত দল জেএসডির নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেছি, যাতে কোনো বিতর্ক না হয়, জানাজা শেষ করে এখনই আমরা নোয়াখালীর উদ্দেশে যাত্রা করব। উনার বাড়ি বেগমগঞ্জ চৌরাস্তার বাঁ পাশে। ওখানে মা ও বাবার কবরের পাশে উনাকে দাফন করা হবে।’

তিনি বলেন, সিরাজুল আলম ব্যক্তি, পরিবারের সম্পত্তি নন। তিনি দলের সম্পত্তি নন। সিরাজুল আলম ১৮ কোটি মানুষের সম্পত্তি। ব্যক্তিগত জীবনে তিনি কোনো সম্পদের লোভ করেননি। বাংলাদেশ নামে একটা দেশ হবে, এটা যখন কেউ চিন্তা করেননি তখন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি নিউক্লিয়াস গঠন করেছেন।

শুক্রবার (৯ জুন) বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিরাজুল আলম খান। তার বয়স হয়েছিল ৮২ বছর। দেশের রাজনৈতিক অঙ্গনে ‘দাদাভাই’ হিসেবেও পরিচিত ছিলেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা