প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১৭:২৩ পিএম
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জুন) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠকটি হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রাস্টের চলমান প্রকল্পগুলোর কার্যক্রম দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনা কমিটির পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে উপ-কমিটির প্রতিবেদন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়।
ট্রাস্ট্রের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।