প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১৩:৫৬ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৩ ১৬:১৪ পিএম
সিরাজুল আলম খান। ছবি: সংগৃহীত
প্রবীণ রাজনীতিবিদ সিরাজুল আলম খানের (দাদা ভাই) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) রাত সোয়া ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
৮২ বছর বয়সি সিরাজুল আলম খান উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছোট ভাই ফেরদৌস আলম খান।
গত ৭ মে থেকে শমরিতা হাসপাতালে চিকিৎসা চলছিল তার। পরে ২০ মে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১ জুন তাকে কেবিন থেকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।