× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভর্তুকি দামে বিক্রির জন্য ৭০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার

আসিফ শওকত কল্লোল

প্রকাশ : ০৭ জুন ২০২৩ ০০:২৩ এএম

আপডেট : ০৭ জুন ২০২৩ ১৪:২০ পিএম

সয়াবিন তেল। ফোকাস বাংলা ফটো

সয়াবিন তেল। ফোকাস বাংলা ফটো

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ১ কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ভর্তুকি দামে বিক্রির জন্য ৭০ লাখ লিটার সয়াবিন তেল কেনার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব তেল সংগ্রহ করা হবে। প্রতি লিটার ১৭৮ দশমিক ৫২ টাকা হিসাবে ৭০ লাখ লিটার সয়াবিন তেল কিনতে ব্যয় হবে ১২৪ কোটি ৯৬ লাখ ৪০ হাজার টাকা।

এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবে অনুমোদনের জন্য বুধবার (৭ জুন) অর্থমন্ত্রী অ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপন করা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, চলতি অর্থবছরে ভর্তুকি দামে বিক্রির জন্য টিসিবির মোট ২৮ কোটি ৪৩ লাখ ৪৭ হাজার ৮২৬ লিটার সয়াবিন তেল কেনার লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ২০ কোটি ৮৪ লাখ ৩৭ হাজার ৬০২ লিটার তেল কেনার চুক্তি হয়েছে। মোট চাহিদার পরিপ্রেক্ষিতে ৭০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব টিসিবি থেকে গত ২৫ মে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়।

সমগ্র বাংলাদেশে (সিটি করপোরেশন ও পৌরসভাসহ) টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের প্রায় ১ কোটি পরিবারের মাঝে প্রতি মাসে সাশ্রয়ী দামে বিক্রির লক্ষ্যে টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে ৭০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

৭০ লাখ লিটার সয়াবিন তেল স্থানীয়ভাবে কেনার জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুসরণ করে গত ১০ মে তারিখে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। এতে বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস প্রতি লিটারের দাম ১৭৮ দশমিক ৫২ টাকা এবং সুপার অয়েল রিফাইনারি লিমিটেড প্রতি লিটারের দাম ১৭৯ দশমিক ৯৫ টাকা উল্লেখ করে। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর বিধি-১৬(৫ক) অনুযায়ী প্রতি লিটার পেট বোতলের দাপ্তরিক প্রাক্কলিত মূল্য ১৯০ দশমিক ১৯ টাকা।

গত ২৪ মে দরপত্র মূল্যায়ন কমিটির সভা হয়। মূল্যায়ন কমিটি কর্তৃক প্রাপ্ত দরপত্র দুটি রেসপনসিভ বিবেচিত হয়। দরপত্র মূল্যায়ন কমিটি রেসপনসিভ সর্বনিম্ন দরদাতার কাছ থেকে ৭০ লাখ লিটার সয়াবিন তেল অগ্রিম আয়কর, মূসক ও পরিবহন খরচসহ ১৭৮ দশমিক ৫২ টাকায় কেনার সুপারিশ করে। 

মোট মূল্য প্রতি লিটার ১৭৮ দশমিক ৫২ টাকা থেকে ২ শতাংশ অগ্রিম আয়কর বাবদ ৩ দশমিক ৫৭ টাকা ও পরিবহন খরচ বাবদ ২ টাকা বাদ দিয়ে প্রকৃত মূল্য দাঁড়ায় (১৭৮.৫২-৩.৫৭০-২.০০) ১৭২.৯৫ টাকা। মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী প্রতি লিটার সয়াবিন তেলের ক্রয়মূল্য দাপ্তরিক দামের চেয়ে (১৯০.১৯-১৭৮.৫২) ১১.৬৭ টাকা কম।  

দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশে দরপত্রে অংশগ্রহণকারী বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস লিমিটেড সর্বনিম্ন দরদাতা হিসেবে ৭০ লাখ লিটার সয়াবিন তেল ২ লিটার পেট বোতলে সরবরাহ করবে। প্রতি লিটারের দাম ১৭৮ দশমিক ৫২ টাকা হিসেবে মোট ব্যয় হবে ১২৪ কোটি ৯৬ লাখ ৪০ হাজার টাকা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা