× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বেচ্ছায় মিয়ানমারে ফিরতে রাজি ৪ পরিবারের খাদ্য সহায়তা বন্ধ করল জাতিসংঘ

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ২৩:৩৬ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৩ ০০:৫২ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

মিয়ানমারে স্বেচ্ছায় ফিরতে রাজি হওয়া চার পরিবারের ২৩ রোহিঙ্গাকে খাদ্য সহায়তা বন্ধ করে দিয়েছে জাতিসংঘের শরাণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে চলমান আলোচনার মধ্যেই সোমবার (৫ জুন) সকাল থেকে তাদের খাদ্য সহায়তা বন্ধ করা হয়েছে।

প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান।

তিনি বলেন, পাইলট প্রকল্পে প্রত্যাবাসনে রাজি হয় ওই চার পরিবার। সোমবার সকালে থেকে তাদের খাদ্য দেওয়া বন্ধ করা হয়েছে। কিন্তু কী কারণে বন্ধ করেছে তা ইউএনএইচসিআরের পক্ষে জানানো হয়নি। তাদের সঙ্গে আলোচনা চলছে। এসব রোহিঙ্গাদের বিকল্প ব্যবস্থায় খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

দায়িত্বশীল সংস্থার তথ্য বলছে, প্রত্যাবাসনে স্বেচ্ছায় সম্মতি দেওয়া চার রোহিঙ্গা বর্তমানে উখিয়ার ট্রানজিট ক্যাম্পে অবস্থান করছে। তাদের মধ্যে আমির হোসেনের পরিবারের ৫ জন, মোহম্মদ হাসানের পরিবারের ৭ জন, হোসান জোহারের পরিবারের ৫ জন ও মোহম্মদ হাসানের পরিবারের ৬ সদস্য রয়েছে।

এ ব্যাপারে ইউএনএইচসিআরের কক্সবাজার অফিসের উপ-প্রধান ইখতিয়ার উদ্দিন বায়েজিদ জানান, ৪ পরিবারের খাদ্য সহায়তা বন্ধ করার বিষয়টি সত্য। তবে কেন বন্ধ করা হয়েছে তা ঊর্ধ্বতন কর্মকর্তারা জানবেন। এ ব্যাপারে মঙ্গলবার ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদমাধ্যমের সঙ্গে আলাপ করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা