× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশি মিশনগুলোতে রদবদল সরকারের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুন ২০২৩ ১৬:১৪ পিএম

আপডেট : ০১ জুন ২০২৩ ১৬:১৯ পিএম

বিদেশি মিশনগুলোতে রদবদল সরকারের

বিদেশি মিশনে রাষ্ট্রদূতসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে রদবদল করেছে সরকার। কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসানকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার করা হয়েছে। মালয়েশিয়ায় নিযুক্ত বর্তমান হাইকমিশনার গোলাম সারওয়ার সার্কের মহাসচিব হিসেবে যোগ দেবেন। 

মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলামকে ইতালিতে রাষ্ট্রদূত করা হয়েছে। ভিয়েতনামে নিযুক্ত রাষ্ট্রদূত সামিনা নাজ মিসরে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন। 

টরন্টোতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল লুৎফর রহমানকে ভিয়েতনামে রাষ্ট্রদূত করা হয়েছে। পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন মরিশাসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। পর্তুগালে নিযুক্ত রাষ্ট্রদূত তারিক আহসানের অবসরে যাওয়ার কথা রয়েছে।

সূত্র : ইউএনবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা