× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের মানুষকে ঠকাবে না সরকার : অর্থমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৩ ১৩:৩৫ পিএম

আপডেট : ০১ জুন ২০২৩ ১৪:৩৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

এবারের বাজেট গরিববান্ধব এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো হবে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেছেন, ‘আসছে বাজেট হবে গরিববান্ধব। বিশেষ কোনো চাপ নেই এবার। অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে বাজেটে ধারাবাহিকতা থাকছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বলয় এবার বাড়ছে বিপুল আকারে।’

বৃহস্পতিবার (১ জুন) সকালে বাজেট পেশের আগে গুলশানের নিজ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘এ দেশের মানুষকে ঠকাবে না সরকার। সরকার কাউকে গরিব করে কিছু অর্জন করতে চায় না।’

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার প্রচেষ্টা এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আজ জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।

এবারের বাজেটের সম্ভাব্য আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা