× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষি গুচ্ছের ভর্তি আবেদন ৮ জুন থেকে, পরীক্ষা ৫ আগস্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৩ ১৮:৫৯ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

কৃষি গুচ্ছভুক্ত দেশের ৮ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৮ জুন থেকে। আবেদন করা যাবে ১০ জুলাই পর্যন্ত।  

বুধবার (৩১ মে) কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মো. জামাল উদ্দিন ভূঞা স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, আবেদন গ্রহণের সময়সীমা ৮ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত। আবেদন ফি এক হাজার ২০০ টাকা মাত্র (ট্রানজেকশন চার্জ ব্যতীত)।

কৃষি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়া ৮টি বিশ্ববিদ্যালয়ে সর্বমোট আসন রয়েছে ৩ হাজার ৫৪৮টি। এর মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, ১ হাজার ১১৬টি। এছাড়া শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৭৫, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা