× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২২ ১২:০৬ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৩:২৪ পিএম

প্রণয় কুমার ভার্মা। ছবি : সংগৃহীত

প্রণয় কুমার ভার্মা। ছবি : সংগৃহীত

ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকায় এসে পৌঁছান তিনি। 

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিকভাবে হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন প্রণয় কুমার ভার্মা।

এর আগে প্রণয় কুমার ভার্মা ভিয়েতনামে ভারতের হাইকমিশনার ছিলেন। হংকং, সানফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটনে ভারতীয় মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এই কূটনীতিক।

ভার্মা ১৯৯৪ সালে ভারতের ফরেন সাভির্সে যোগ দেন। তিনি নয়াদিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগে যুগ্ম সচিব পদে দায়িত্ব পালন করেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং পারমাণবিক শক্তি অধিদফতরে বৈদেশিক সম্পর্ক বিষয়ক যুগ্ম সচিব পদেও দায়িত্ব পালন করেন তিনি।

প্রবা/রাই/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা