× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮ পৌরসভায় ভোট ১৭ জুলাই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৩ ১৪:১৭ পিএম

আপডেট : ৩১ মে ২০২৩ ১৪:৫৯ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

আগামী ১৭ জুলাই দেশের আটটি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (৩১ মে) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

তফসিল অনুযায়ী, মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৮ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জুন।  প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন এবং ভোটগ্রহণ ১৭ জুলাই। ভোটের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।

পৌরসভাগুলো হলো পিরোজপুরের ভান্ডারিয়া, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট, কুমিল্লার দেবিদ্বার, পিরোজপুরের মঠবাড়িয়া, চাঁদপুরের ছেংগারচর, যশোরের বেনাপোল ও সিরাজগঞ্জের তারাশ পৌরসভা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা