× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অগ্নিনিরাপত্তায় সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির তাগিদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩৫ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৬ পিএম

অগ্নিনিরাপত্তায় সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির তাগিদ

অগ্নিনিরাপত্তা বৃদ্ধিতে সবার সমন্বিত উদ্যোগকে উৎসাহিত করতে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সেবা আরও সহজ করতে জাতীয় শুদ্ধাচার পরিকল্পনার অংশ হিসেবে অংশীজনদের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্মসচিব ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের উপসচিব এবং অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

সভায় বিজিএমইএ, বিকেএমইএ, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, গণমাধ্যম, রাজউক, ওয়াসা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরসহ ২০টি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় সূচনা বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল জিল্লুর রহমান।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের উপসচিব জাহিদুল ইসলাম বলেন, সেবার মানোন্নয়নের জন্য এ ধরনের কর্মসূচি সরকারের জাতীয় শুদ্ধাচার অনুশাসনের একটি অংশ। তিনি সকলকে মুক্ত আলোচনায় অংশ নিয়ে অগ্নিনিরাপত্তা জোরদারে তাদের মতামত রাখার অনুরোধ জানান।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, অনুষ্ঠানে অংশগ্রহণকারী অংশীজনেরা দেশের অগ্নিনিরাপত্তা বৃদ্ধিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমকে আরও গণমুখী করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দেন।

গণসংযোগ-মহড়া-প্রশিক্ষণ, পরিদর্শন ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও জোরদার করা, অগ্নিনিরাপত্তা-সংক্রান্ত আইন ভঙ্গকারীদের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ ও মনিটরিং জোরদারে পরামর্শ দেন অংশীজনরা।

প্রবা/আরএম/ এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা