× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রয়াত নায়ক ফারুকের আসনে ভোট ১৭ জুলাই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৩ ২১:২৯ পিএম

আপডেট : ২৫ মে ২০২৩ ২১:৩৯ পিএম

প্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক)। সংগৃহীত ফটো

প্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক)। সংগৃহীত ফটো

সদ্যপ্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) ঢাকা-১৭ শূন্য আসনে আগামী ১৭ জুলাই উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৫ মে) কমিশনের ১৯তম সভায় ভোটের এই তারিখ নির্ধারণ করা হয়। ইসিসংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কমিশন সভায় ভোটের তারিখ নির্ধারণ করা হলেও এখনি তফসিল ঘোষণা করা হচ্ছে না। আগামী সপ্তাহের শেষে অথবা ১ বা ২ জুন এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

দীর্ঘদিন রক্তে সংক্রমণজনিত রোগে ভুগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ১৫ মে মৃত্যুবরণ করেন ফারুক। এরপর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালামের জারি করা আসনটি শূন্য ঘোষণার প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব আকবর হোসেন পাঠান (ফারুক) ০১ জ্যৈষ্ঠ ১৪৩০/১৫ মে ২০২৩ তারিখ পূর্বাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।

সংসদের কোনো আসন শূন্য হলে নব্বই দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। এই হিসাবে আসনটিতে ১২ আগস্টের মধ্যে উপনির্বাচন করতে হবে।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সেই সময় ধরে পরবর্তী পাঁচ বছর মেয়াদ ধরলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ আসনটিতে যিনি নির্বাচিত হবেন তিনি ছয় মাসের মতো সময়ের জন্য সংসদ সদস্য হবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা