× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় আওয়ামী লীগ, বিএনপি ও জাপার নেতারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৩:৩৩ পিএম

আপডেট : ২৫ মে ২০২৩ ২৩:০৩ পিএম

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় বৈঠকে বসেছেন দেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা।

বিএনপির এক সূত্র জানিয়েছেন, বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে এ বৈঠক শুরু হয়।

আওয়ামী লীগের পক্ষে বৈঠকে অংশ নিয়েছেন দলটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. এ আরাফাত। জাতীয় পার্টির পক্ষে আছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু ও প্রেসিডিয়াম সদস্য রানা মো. সোহেল। বিএনপির পক্ষে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ফরেন রিলেশন্স কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও ফরেন রিলেশন্স কমিটির সদস্য শামা ওবায়েদ।

বুধবার (২৪ মে) বাংলাদেশের জন্য নতুন ভিসানীতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি জানান, নতুন নীতির আওতায় বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িতদের ভিসা দেবে না ওয়াশিংটন। ঘোষিত নীতিতে বলা হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের মধ্যে বর্তমান ও সাবেক কর্মকর্তা, সরকার সমর্থক এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন। 

অ্যান্টনি ব্লিঙ্কেনের ওই ঘোষণার একদিনের মাথায় বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় বৈঠকে বসলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং মাঠের বিরোধী দল বিএনপির নেতারা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা