× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুদ্ধাচার পুরস্কার পেলেন প্রাথমিকের মহাপরিচালক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৩ ১৮:০৩ পিএম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহ রেজওয়ান হায়াত। প্রবা ফটো

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহ রেজওয়ান হায়াত। প্রবা ফটো

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২২-২০২৩ শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহ রেজওয়ান হায়াত।

বুধবার (২৪ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুরস্কার হিসেবে শাহ রেজওয়ান একটি ক্রেস্ট, সার্টিফিকেট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন।

শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিকে শাহ রেজওয়ান তার অন্তহীন কাজের স্বীকৃতি মনে করেন এবং এটি তাকে আরও নিবেদিত প্রয়াসে নতুন নতুন উদ্যোগ নিতে অনুপ্রাণিত করবে বলে জানান।

শাহ রেজওয়ান হায়াত এর আগে বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য শাহ রেজওয়ান রংপুরের পিরগাছায় জন্মগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা