× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরও এক বছর র‍্যাবের ডিজি থাকছেন খুরশীদ হোসেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৩ ২১:০১ পিএম

আপডেট : ২৩ মে ২০২৩ ২১:০৬ পিএম

র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। ছবি : সংগৃহীত

র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। ছবি : সংগৃহীত

আরও এক বছর সপদে থাকছেন র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। 

মঙ্গলবার (২৩ মে) তার চাকরির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগামী ৪ জুন সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার কথা ছিল এম খুরশীদ হোসেনের। এর মধ্যেই তার চাকরির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, র‌্যাব মহাপরিচালক হিসেবে কর্মরত বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেনকে সরকারি চাকরি আইন ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী তার অবসরোত্তর ছুটি ও তার সঙ্গে যুক্ত সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৫ জুন অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে স্ববেতনে র‌্যাবের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। 

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।

এদিকে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের চাকরির মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়েছে।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর র‌্যাবের নবম মহাপরিচালকের দায়িত্ব পান খুরশীদ হোসেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তিনি গ্রেড-১ পদে পদোন্নতি পান। 

চাকরিজীবনে ঢাকা মহানগর পুলিশের বেশ কয়েকটি পদে চাকরি করেছেন এম খুরশীদ হোসেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা