× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎ উৎপাদনে করণীয় নির্ধারণে সংসদীয় সাব কমিটি গঠন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৯:৪৪ পিএম

আপডেট : ২৩ মে ২০২৩ ২০:০২ পিএম

বিদ্যুৎ উৎপাদনে করণীয় নির্ধারণে সংসদীয় সাব কমিটি গঠন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে রূপরেখা প্রণয়নে একটি সংসদীয় সাব কমিটি গঠন করা হয়েছে। সংসদ সদস্য মো. আবু জাহিরকে আহ্বায়ক করে গঠিত ওই সাব কমিটিতে মো. নূরুল ইসলাম তালুকদার, খালেদা খানম ও নার্গিস রহমানকে সদস্য রাখা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৯তম বৈঠকে ওই সাব কমিটি গঠন করা হয়।

সংসদীয় কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের বিদ্যুৎ পরিস্থিতি পর্যালোচনা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

কমিটি সূত্র জানায়, বৈঠকে সরকারি প্রতিষ্ঠানগুলোর উপযুক্ত জায়গায় নেট মিটারিং পদ্ধতিতে সোলার প্ল্যান্ট স্থাপন কার্যক্রম দ্রুত করার সুপারিশ করা হয়। নবায়নযোগ্য জ্বালানিসংক্রান্ত প্রকল্প ও যেসব প্রকল্পে বৈদেশিক সরাসরি বিনিয়োগ আসবে, সেসব প্রকল্প অগ্রাধিকার দিয়ে প্রাথমিক কার্যক্রম জরুরি ভিত্তিতে নিষ্পন্ন করার সুপারিশ করা হয়। ঘন ঘন লোডশেডিংয়ের মাধ্যমে সাধারণ জনগণ যাতে দুর্ভোগের শিকার না হয় এবং জনমনে যাতে বিরূপ প্রভাব না পড়ে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

বৈঠকে বিদ্যুৎ উৎপাদনে দেশীয় উৎস হতে কয়লা ও গ্যাস সরবরাহের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা হয়। আলোচনাকালে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির আওতাধীন বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতার অগ্রগতির বিষয়ে তুলে ধরা হয়। এ ছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) নেওয়া বিভিন্ন প্যাকেজের অগ্রগতির ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়। এ সময় দেশের বিভিন্ন স্থানে সড়কের মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটি সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা