× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশকে ২০টি রেলইঞ্জিন হস্তান্তর করল ভারত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৭:১০ পিএম

আপডেট : ২৩ মে ২০২৩ ১৭:১৪ পিএম

বাংলাদেশকে ২০টি রেলইঞ্জিন হস্তান্তর করল ভারত

দীর্ঘদিন থেকেই ট্রেনের ইঞ্জিন বা লোকোমোটিভ সংকটে ভুগছে বাংলাদেশ। সংকট নিরসনে বাংলাদেশকে লোকোমোটিভ দিতে সম্মত হয় ভারত। তার অংশ হিসেবে দ্বিতীয় দফায় ২০টি ইঞ্জিন হস্তান্তর করেছে দেশটি। 

মঙ্গলবার (২৩ মে) বিকালে ভারত ২০টি ব্রডগেজ ইঞ্জিন হস্তান্তর করে। 

বিকাল ৪টায় লোকোমোটিভ হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি দুই দেশের রেলমন্ত্রী যুক্ত হয়েছিলেন। সেখানে বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ব্রডগেজ লোকোমোটিভগুলো বুঝে নেন।  

গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ভারত এই রেলইঞ্জিন সরবরাহ করতে সম্মত হয়।

এ নিয়ে গত তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে লোকোমোটিভ দিচ্ছে ভারত।

২০২০ সালের জুলাইয়ে ভারত প্রথমবারের মতো বাংলাদেশকে ১০টি লোকোমোটিভ দিয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা