× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘উত্তরাধিকারে নারীর সমান অধিকার প্রয়োজন’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৩ ২৩:১০ পিএম

আপডেট : ১৯ মে ২০২৩ ১১:৩৭ এএম

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) আয়োজনে সম্পদে নারীর সমঅধিকার বিষয়ক এক গোলটেবিল বৈঠকে বক্তারা। প্রবা ফটো

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) আয়োজনে সম্পদে নারীর সমঅধিকার বিষয়ক এক গোলটেবিল বৈঠকে বক্তারা। প্রবা ফটো

নারীর প্রতি বৈষম্য দূর করতে উত্তরাধিকারে নারীর সমান অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। তারা বলেছেন, অর্ধেক জনগোষ্ঠীর প্রতি বৈষম্য টিকিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নতি সম্ভব নয়। তাই দেশের উন্নতির স্বার্থে ও নারীর প্রতি বৈষম্য, নির্যাতন ও বাল্যবিবাহ কমাতে উত্তরাধিকারে নারীর সমান অধিকার নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১৮ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) আয়োজনে সম্পদে নারীর সমঅধিকার বিষয়ক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, উত্তরাধিকারে সমান অধিকার না থাকা নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নের পথে মূল বাধা। এ ছাড়া বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে সরকারসহ বিভিন্ন সংগঠন এ সংকট প্রতিকারের উদ্যোগ নেওয়া সত্ত্বেও এর রাশ টেনে ধরা যাচ্ছে না।

বিএনপিএসের নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সভাপতিত্বে ও সঞ্চালনায় বৈঠকে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিন, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর বনশ্রী মিত্র, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ড. ফৌজিয়া মোসলেম।

বৈঠকে ‘বাল্যবিয়ে ও নারী নির্যাতন উপসর্গমাত্র, সংকটের মূল কারণ সম্পদে নারীর সমান অধিকার না থাকা, বৈষম্য দূর করার জন্য উত্তরাধিকারে নারীর সমান অধিকার চাই’ শীর্ষক ধারণাপত্র পাঠ করেন বিএনপিএসের সহসমন্বয়কারী কানিজ ফাতেমা।

ধারণাপত্রে বলা হয়, বাল্যবিয়ে, নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা, মাতৃমৃত্যু ইত্যাদি রোগের উপসর্গ, মূল কারণে হাত না দিলে এ সংকট সমূলে উৎপাটন করা যাবে না। সেই মূল কারণটি হলো পুরুষতন্ত্র। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে নারীর সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতা নেই, যেখানে সব ক্ষমতার মূল উৎস হলো অর্থনৈতিক ক্ষমতা এবং সম্পদ ও সম্পত্তিতে তার মালিকানা, যার শুরু হয় পরিবার থেকে। এ সংকট মোকাবিলার সবচেয়ে কার্যকর পদক্ষেপ হবে নারীর অর্থনৈতিক অবস্থা সুদৃঢ় করা, তথা উত্তরাধিকারসহ সব সম্পদ ও সম্পত্তিতে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা, যা পরিবার, সমাজ ও রাজনীতিতে নারীর অবস্থান সুদৃঢ় করবে।

সভাপতির বক্তব্যে রোকেয়া কবীর বলেন, তৃণমূল পর্যায়ে নারীর অংশগ্রহণই আজ বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করেছে। অথচ উত্তরাধিকারে সমঅধিকার না থাকায় নারী ব্যাংক ঋণ ও অন্যান্য অর্থনৈতিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশে তাই উত্তরাধিকারের আইনটি পরিবর্তন এখন সময়ের দাবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা