× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুদান ফেরত প্রবাসীদের ৫০ লাখ পর্যন্ত ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৩ ২২:২৫ পিএম

আপডেট : ১৬ মে ২০২৩ ০০:০২ এএম

বিমানবন্দরে সুদান ফেরত প্রবাসীরা । ছবি : সংগৃহীত

বিমানবন্দরে সুদান ফেরত প্রবাসীরা । ছবি : সংগৃহীত

সম্প্রতি যুদ্ধ বিধ্বস্ত উত্তর আফ্রিকার দেশ সুদান ফেরত প্রবাসীদের আর্থসামাজিক উন্নয়ন, পুনর্বাসন ও কর্মস্থানের জন্য ৩ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রবিবার (১৪ মে) মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে এক বৈঠক এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সুদান ফেরত কর্মীরা দেশে ব্যবসা-বাণিজ্য করতে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বিনা জামানতে ৩ লাখ ও জামানতে ৫ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন।

 বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুদান ফেরত যেসব কর্মী ফের বিদেশ যেতে চান, তাদেরকে প্রয়োজনীয় যোগ্যতা অনুসারে অগ্রাধিকার ভিত্তিতে তাদের পছন্দের দেশে যাওয়ার সহযোগিতা প্রদান করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 

মন্ত্রী ইমরান আহমেদ বলেন, ‘পুনর্বাসনের লক্ষ্যে গৃহীত উদ্যোগসমূহ কার্যকরভাবে বাস্তবায়নের জন্য ফেরত আসা কর্মীদের সঙ্গে যোগাযোগ করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে একটি তথ্যভাণ্ডার প্রস্তুত করা হবে।’

তিনি আরও বলেন, এ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, সংশ্লিষ্ট জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের কর্মকর্তারা ফেরত আসা কর্মীদের সঙ্গে যোগাযোগ করবেন। এ ব্যাপারে সুদান ফেরত সবাইকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী।

এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য সুদান ফেরত কর্মীরা সংশ্লিষ্ট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে (DEMO) যোগাযোগ করতে বলা হয়েছে। (DEMO)-এর ঠিকানা www.bmet.gov.bd -তে পাওয়া যাবে।

বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহিদুল আলম এনডিসি, বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সাজ্জাদ হোসেন ভূঞা, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা