প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৩ ১৪:৫৫ পিএম
দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ছবি: সংগৃহীত
অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখায় দেশে কোনো প্রাণহাণির ঘটনা না ঘটাকে সরকারের সফলতা বলে মনে করেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
তিনি বলেন, সে এনামুর রহমান বলেন, ‘সেন্টমার্টিনসে ১ হাজার ২০০ ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো প্রাণহাণি হয়নি। এটা বড় সফলতা হিসেবে দেখছে সরকার। মানবিক সহায়তার মান ভালো হয়েছে। পূ্র্বাভাস যা ছিল, তা থেকে অনেক বেশি সাশ্রয় হয়েছে।’
সোমবার (১৫ মে) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ঘূর্ণিঝড় মোখার পরের দিন এই ব্রিফিং করলেন প্রতিমন্ত্রী।
ব্রিফিংয়ে দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, ‘শতভাগ আশ্রয়কেন্দ্র থেকে মানুষ নিজ বাড়িতে ফিরে গেছেন। গাছপালার অনেক ক্ষতি হয়েছে। ২ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ এবং ১০ হাজার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় সহায়তা, টিন ও টাকা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি বলেন, জেলাগুলোতে মজুদ থাকা মানবিক সহায়তাগুলো জরুরি ভিত্তিতে পাঠানো হচ্ছে।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, আন্তঃমন্ত্রণালয়ে প্রতিবেদন পাওয়ার পর পর্যালোচনা শেষে লড অ্যান্ড ড্যামেজ রিকভারি, পুনর্বাসন করা হবে। এ জন্য দুই সপ্তাহের মতো সময় লাগবে।
তিনি বলেন, ‘ঘরবাড়ি হারা মানুষেরা নিজেদের চেষ্টায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।’