× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরের ফ্লাইট চালু সোমবার সকালে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৩ ০০:১২ এএম

আপডেট : ১৫ মে ২০২৩ ১১:০১ এএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

দুই দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম শুরু হচ্ছে। সোমবার (১৫ মে) সকালে দুই বিমানবন্দরের ফ্লাইট চলাচলসহ সামগ্রিক কার্যক্রম শুরু হবে।

রবিবার (১৪ মে) রাতে প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান।

তিনি বলেন, ‘রবিবার রাতে কোনো ফ্লাইট নেই। সোমবার সকালে নির্ধারিত ফ্লাইটগুলো চলাচল শুরু করবে।’

ঘূর্ণিঝড় মোখার প্রভাব শুরুর আগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করে বেবিচক। শনিবার (১৩ মে) সকালে বেবিচক জানায়, শনিবার ও রবিবার (১৪ মে) এ দুটি বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা