× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজেট অধিবেশন শুরু ৩১ মে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৩ ২০:০৮ পিএম

আপডেট : ১৪ মে ২০২৩ ২০:৪০ পিএম

জাতীয় সংসদে বাজেট অধিবেশনের পুরনো চিত্র। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে বাজেট অধিবেশনের পুরনো চিত্র। ছবি : সংগৃহীত

একাদশ জাতীয় সংসদের ২৩তম বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৩১ মে। ওইদিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে। রবিবার (১৪ মে) জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয় : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

আগামী ১ জুন ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করার কথা রয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের। এবারের বাজেট হবে প্রায় সাড়ে ৭ লাখ কোটি টাকা; যা হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট।

জাতীয় অর্থনৈতিক পরিষদ গত ১১ মে ২ লাখ ৭৪ হাজার কোটি টাকার নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি ঘোষণা করে। এটি হবে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গঠিত আওয়ামী লীগ সরকারের পঞ্চম ও শেষ বাজেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা