× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রানীর প্রতি শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৯:০১ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৯:২২ পিএম

শ্রদ্ধা নিবেদনের পর রানীর মৃত্যুতে খোলা শোক বইয়ে সই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

শ্রদ্ধা নিবেদনের পর রানীর মৃত্যুতে খোলা শোক বইয়ে সই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

ব্রিটেনের সদ্যপ্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

লন্ডনে স্থানীয় সময় রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বোন শেখ রেহানা ও বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার হলে যান প্রধানমন্ত্রী। যেখানে শ্রদ্ধা জানানোর জন্য ব্রিটিশ রানীর কফিন রাখা হয়েছে। 

পরে রানীর মৃত্যুতে খোলা শোক বইয়েও সই করেন শেখ হাসিনা।

শ্রদ্ধা জানানোর জন্য লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে প্রয়াত ব্রিটিশ রানীর কফিন রাখা হয়েছে। সেখানে কড়া নিরাপত্তার মধ্যে তার প্রতি শ্রদ্ধা নিবেদন পর্ব চলছে। সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এ অনুষ্ঠানে প্রায় দুশ দেশ ও ভূখণ্ডের পাঁচ শতাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাজ্য। রবিবার রানীর কফিনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের সঙ্গে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। 

দীর্ঘ ৭০ বছর ব্রিটিশ সিংহাসনে আসীন থাকার পর গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান রানী দ্বিতীয় এলিজাবেথ।

রানীর মৃত্যুতে তিন দিনের শোক এবং বিশেষ প্রার্থনা আয়োজনের ঘোষণা দেয় বাংলাদেশ। পরে তার শেষকৃত্যে অংশ নিতে গত বৃহস্পতিবার লন্ডন যান শেখ হাসিনা। 

প্রবা/এইচকে/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা