× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অতিরিক্ত সচিব হলেন ১১৪ জন কর্মকর্তা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৩ ১৬:২৯ পিএম

আপডেট : ১২ মে ২০২৩ ১৬:৪৫ পিএম

অতিরিক্ত সচিব হলেন ১১৪ জন কর্মকর্তা

জনপ্রশাসনের ১১৪ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এখনও তাদের পদায়ন করা হয়নি। পদোন্নতি দিয়ে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

শুক্রবার (১২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রথম প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসনের ১১৩ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নিয়োগ করা হলো। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র Email : [email protected] -এ প্রেরণ করবেন।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত যুগ্ম সচিব পর্যায়ের আরেকজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে জানিয়ে দ্বিতীয় প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা