× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা করলেন মরিশাসের প্রেসিডেন্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৩ ১৬:১৯ পিএম

আপডেট : ১২ মে ২০২৩ ১৬:৪৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সফররত মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিংহ রুপন ও তার পত্নী সয়যুক্তা রুপন শুক্রবার (১২ মে) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন। তিনি মন্দিরে প্রার্থনা করেন এবং পূজা দেন। 

মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মণীন্দ্র কুমার নাথ বলেন, ‘মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিংহ রুপন সকাল সাড়ে ৭টার দিকে মন্দিরে পৌঁছান এবং শঙ্খ বাজিয়ে ও উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয়।’ 

তিনি জানান, অনুষ্ঠানে মরিশাসের প্রেসিডেন্টের সঙ্গে আরও পাঁচজন প্রতিনিধি ছিলেন। মন্দিরে পূজা দেওয়ার পর পৃথ্বীরাজসিংহ রুপন, তার পত্নী ও অন্য প্রতিনিধিরা প্রসাদ গ্রহণ করেন। 

পরিদর্শনকালে মন্দির কর্তৃপক্ষ পৃথ্বীরাজসিংহ রুপনকে একটি উত্তরীয় পরিয়ে (উৎসবের স্কার্ফ) দিয়ে অভ্যর্থনা জানান এবং ‘ঢাকেশ্বরী মা’-এর প্রতিরূপ ডিজাইন করা একটি ক্রেস্ট উপহার দেন। 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জেএল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্র নাথ পোদ্দার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল কুমার চট্টোপাধ্যায়, মহানগর সর্বজনীন পূজা কমিটির রমেন মণ্ডল, প্রবীণ নেতা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, স্বপন সাহা, সুব্রত চৌধুরী, বাসুদেব ধর, মিলন কান্তি দত্ত, জয়ন্ত কুমার দে প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 

পৃথ্বীরাজসিংহ রুপন নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এ উপলক্ষে একটি ফটোসেশনে যোগ দেন। সকাল ৮টা ১০ মিনিটের দিকে তিনি মন্দির প্রাঙ্গণ ত্যাগ করেন। 

মরিশাসের প্রেসিডেন্ট বাংলাদেশ আয়োজিত ‘ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন-২০২৩’ এবং দ্বিপক্ষীয় কর্মসূচিতে যোগ দিতে চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেন।

সূত্র : বাসস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা