× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেদ্দা থেকে দেশে ফিরলেন আরও ৫১ সুদান প্রবাসী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৩ ১৯:০৫ পিএম

আপডেট : ১১ মে ২০২৩ ২০:৩৯ পিএম

সকালে বাংলাদেশে এসে পৌঁছান ৫১ জন সুদান প্রবাসী। ছবি: সংগৃহীত

সকালে বাংলাদেশে এসে পৌঁছান ৫১ জন সুদান প্রবাসী। ছবি: সংগৃহীত

জেদ্দা থেকে ঢাকায় পৌঁছেছেন ৫১ জন সুদান প্রবাসী। বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০টা ২০মিনিটে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৬ ফ্লাইটে দেশে পৌঁছান প্রবাসীরা।

বাংলাদেশ দূতাবাস ও সৌদি কর্তৃপক্ষের সহযোগীতায় সংঘাতপূর্ণ সুদান থেকে এসব প্রবাসী বাংলাদেশিরা জেদ্দায় সাময়িক আশ্রয় নিয়েছিলেন।   

এর আগে গত ৮ মে জেদ্দা থেকে ১৩৬ জন সুদান প্রবাসীকে দেশে ফিরিয়ে আনে বিমান। রেমিটেন্স যোদ্ধাদের দুঃসময়ে সব সময় পাশে থাকবে বলে জানিয়েছে বিমান। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় করে ধাপে ধাপে অন্যদেরও দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে বলে জানায় সংস্থাটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা