× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপান আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৩ ১৮:০৪ পিএম

আপডেট : ১০ মে ২০২৩ ১৮:০৯ পিএম

জাপান আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

স্বাধীনতার পর থেকেই জাপান সত্যিকারের বন্ধু হিসাবে বাংলাদেশের পাশে রয়েছে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দেশটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার।  

বুধবার (১০ মে) ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট (বিআইজিএম) আয়োজিত ‘ইমপ্রুভমেন্ট অব গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং ফ্যাসিলিটিজ’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ ও জাপানের সম্পর্ক অসামান্য উচ্চতায় পৌঁছেছে। দেশের আর্থ-সামাজিক, জ্বালানি, বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে জাপান যে সহযোগিতা করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। জাপানের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।

বিআইজিএম-এর পরিচালক ডক্টর মোহাম্মদ তারেকের সভাপতিত্বে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি সম্মানিত অতিথির বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা