× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমরেশ মজুমদারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৩ ২৩:২১ পিএম

আপডেট : ১০ মে ২০২৩ ১০:৩৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

প্রখ্যাত ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৯ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষসহ অসংখ্য কালজয়ী উপন্যাসের স্রষ্টা সমরেশ মজুমদার বাংলাদেশ, কলকাতাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে গভীর ভালোবাসায় স্থান করে নিয়েছেন। তিনি ছিলেন একজন শুদ্ধাচারী লেখক।

প্রধানমন্ত্রী সমরেশ মজুমদারের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, বিশিষ্ট এই ঔপন্যাসিকের মৃত্যুতে বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা