× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সব রেলস্টেশনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৮:৪১ পিএম

আপডেট : ০৯ মে ২০২৩ ১৯:০৪ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। সংগৃহীত ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। সংগৃহীত ফটো

দেশের সব রেলস্টেশনে ও চট্টগ্রামের সিআরবির সামনে সাত রাস্তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনের নির্দেশ দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।

মঙ্গলবার (৯ মে) একাদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠকে এই বিষয়ে নির্দেশনা দিয়েছে কমিটি।

কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সভায় সদস্য আসাদুজ্জামান নূর, শফিকুল আজম খাঁন ও নাদিরা ইয়াসমিন জলি অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে বিগত ঈদুল ফিতরের সময় সুন্দর ও সুষ্ঠু সেবা দেওয়ার জন্য রেলওয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে স্থায়ী কমিটি।

এ দিন ২৫তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। বৈঠকে চট্টগ্রাম কালুরঘাট ব্রিজ নির্মাণ প্রকল্প ও বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ প্রকল্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠুভাবে প্রকল্পসমূহ সমাপ্তির বিষয়ে সুপারিশ করে স্থায়ী কমিটি। 

এ ছাড়া চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটি প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে স্থায়ী কমিটি।

কম দূরত্বের যাত্রীদের চলাচলের সুবিধার জন্য রেল কর্তৃপক্ষের অধীনে লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো যায় কি-না, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ে নির্দেশনা দিয়েছে স্থায়ী কমিটি।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা