× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে : দোরাইস্বামী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৯ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩৭ পিএম

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতের বিদায়ি হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ছবি : সংগৃহীত

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতের বিদায়ি হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ছবি : সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ি হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ‘ভারত সব সময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা কখনোই কোনো নির্দিষ্ট ব্যক্তির পাশে নেই।’

সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের এসব কথা বলেন।

বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষকে সুখী দেখতে চাই। তাদের উন্নয়ন চাই এবং একটি সফল গণতন্ত্র দেখতে চাই। আপনার গণতন্ত্রই আপনার সুষম উন্নয়ন।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় ভারত।’

এতদিন দায়িত্ব পালনকালে বাংলাদেশের সফলতা দেখেছেন জানিয়ে দোরাইস্বামী বলেন, ‘আমাদের বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে। সেটাকেই চালিয়ে যেতে হবে। আমি সেটাই চাই।’

এ সময় সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কশিমনার (ভূমি) আনোয়ার হোসেন, সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রবা/রাই/জেআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা