× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুদান থেকে জেদ্দায় ১৩৫ বাংলাদেশি, দেশে ফিরছেন সোমবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৩ ২২:৩২ পিএম

আপডেট : ০৭ মে ২০২৩ ২২:৩৩ পিএম

বাংলাদেশিদের জেদ্দা বিমানবন্দরে স্বাগত জানান সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ছবি : রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে

বাংলাদেশিদের জেদ্দা বিমানবন্দরে স্বাগত জানান সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ছবি : রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে

সুদান থেকে জেদ্দায় পৌঁছেছেন ১৩৫ জন বাংলাদেশি। রবিবার (৭ মে) সৌদি আরবের বিমান বাহিনীর তিনটি ফ্লাইটে তারা জেদ্দায় পৌঁছান। তাদের সঙ্গে অন্য দেশের নাগরিকরাও ছিলেন। জেদ্দায় পৌঁছানো বাংলাদেশিরা সোমবার (৮ মে) দেশে ফিরবেন।

সুদানের রাজধানী খার্তুমে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, ‘শনিবার (৬ মে) রাতে সুদান থেকে ৪০০ জন প্রবাসী বাংলাদেশিকে জাহাজে করে ফিরিয়ে আনার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জাহাজ ছাড়েনি। পরে আমাদেরকে ১৩৫ জনের জন্য বিমানের টিকিট দেয় সৌদি কর্তৃপক্ষ। দেশটির বিমান বাহিনীর তিনটি ফ্লাইটে তারা জেদ্দায় পৌঁছান। রবিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে পোর্ট সুদান এলাকা থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে যায়।’

তিনি জানান, প্রথম ফ্লাইটে ৪৫, দ্বিতীয়টিতে ২৪ এবং তৃতীয়টিতে ৬৫ জন বাংলাদেশি পোর্ট সুদান থেকে জেদ্দায় পৌঁছান।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, রবিবার দুপুরে জেদ্দা বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশিদের স্বাগত জানান সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তাদের বিশ্রামের জন্য জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি সেকশনে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, সৌদি আরবে পৌঁছানো বাংলাদেশিদের একটি অংশ রবিবার রাত একটায় জেদ্দা এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। ফ্লাইটটি সোমবার সকাল ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সুদানের দুই বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘাত শুরুর পর খার্তুম থেকে ২ মে রাতে পোর্ট সুদান পৌঁছান ৬৮২ বাংলাদেশি। সেখানে তাদেরকে একটি মাদরাসায় অস্থায়ীভাবে রেখে ফেরানোর কার্যক্রম চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা