× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আহসান উল্লাহ মাস্টারের মতো নেতৃত্ব নতুন প্রজন্মকে আলোর পথ দেখাবে : রাষ্ট্রপতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মে ২০২৩ ১৯:২৩ পিএম

আপডেট : ০৬ মে ২০২৩ ১৯:৫১ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

গণতন্ত্রের বিকাশে শহিদ আহ্সান উল্লাহ মাস্টারের মতো ত্যাগী, সংগ্রামী ও জনদরদি নেতৃত্ব নতুন প্রজন্মকে আলোর পথ দেখাবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রবিবার (৭ মে) বীর মুক্তিযোদ্ধা শহিদ আহ্সান উল্লাহ মাস্টারের ১৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহিদ আহ্সান উল্লাহ মাস্টারের ১৯তম শাহাদতবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ’শহিদ আহ্সান উল্লাহ মাস্টার ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে অবিচল একজন জননন্দিত শ্রমিক নেতা। কৃষক-শ্রমিক তথা আপামর মেহনতি মানুষেরও তিনি ছিলেন অতি আপনজন।’ 

সাহাবুদ্দিন বলেন, ’গণতন্ত্রকামী এই ত্যাগী নেতা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সব সময় যেমন সোচ্চার ছিলেন, তেমনি মেহনতি মানুষের অধিকার আদায়েও কখনও পিছপা হননি। এজন্য তাকে বহুবার নির্যাতনের শিকার হতে হয়েছে। মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়সহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

রাষ্ট্রপতি বলেন, ’শহিদ আহ্সান উল্লাহ মাস্টার ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন ত্যাগী ও নিবেদিত নেতা। জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি দলীয় নেতাকর্মীদের আগলে রেখেছেন, দিয়েছেন সাহস ও মনোবল। মেহনতি মানুষের অধিকার আদায়সহ গণতন্ত্রের বিকাশে শহিদ আহ্সান উল্লাহ মাস্টারের মতো ত্যাগী, সংগ্রামী ও জনদরদি নেতৃত্ব নতুন প্রজন্মকে আলোর পথ দেখাবে।’ 

মো. সাহাবুদ্দিন জননেতা শহিদ আহ্সান উল্লাহ মাস্টারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা