× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০৩ জুলাই ২০২২ ১৭:২৮ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৮ দিনে মোট ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের আইটি বিষয়ক হেল্প ডেস্ক জানিয়েছে, হজে গিয়ে এ পর্যন্ত মারা যাওয়া ১১ জনের মধ্যে সাত জন পুরুষ এবং চারজন নারী।

মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ শুক্রবার মারা যান নায়লা আক্তার (৫১)। তার বাড়ি মাদারীপুর জেলায়।

গত ৫ জুন বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট শুরু হয়। হজের আগে ঢাকা থেকে শেষ ফ্লাইট যাচ্ছে রোববার ৩ জুলাই। 

আগামী বুধবার মিনায় অবস্থান নেওয়ার মধ্যে দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু করবেন হজযাত্রীরা। ৮ জুলাই তারা আরাফাতের ময়দানে সমবেত হবেন। ৯ জুলাই পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

শনিবার পর্যন্ত মোট ৫৩ হাজার ৩৬৭ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৮০২ জন এবং ৪৯ হাজার ৫৬৫ জন গেছেন বেসরকারি ব্যবস্থাপনায়।

এবার মোট ৬০ হাজার বাংলাদেশি হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন, যা কোভিডপূর্ব সময়ের তুলনায় অনেক কম।

হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই, যা ৪ আগস্ট পর্যন্ত চলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা