× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে আরও চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০২ জুলাই ২০২২ ২০:২৭ পিএম

সৌদিতে আরও চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বাংলাদেশের দশ হজযাত্রী মারা গেছেন। মৃত চারজন হলেন তপন খন্দকার (৬২), মো. রফিকুল ইসলাম (৪৭), মোছাম্মৎ ফাতেমা বেগম (৬০) ও মো. আবদুল গফুর মিঞা (৬২)।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

পোর্টালে বলা হয়েছে, তপন খন্দকারের বাড়ি ঢাকার লালবাগে। তাঁর পাসপোর্ট নম্বর-ইই ০৫৪০২৪৬। তিনি ১ জুলাই মারা যান। মো. রফিকুল ইসলামের বাগী সিরাজগঞ্জের কামারখান্দা থানার জামতৈল গ্রামে। তাঁর পাসপোর্ট নম্বর বিটি ০৪৮৫৪৩৩। তিনি ৩০ জুন মারা যান। ফাতেমা বেগম ঢাকার বাড্ডার সাঁতারকুলের বাসিন্দা। তিনি গত ৩০ জুন মারা যান। তাঁর পাসপোর্ট নম্বর ইই ০৩৮২৮৪৩। মো. আবদুল গফুর মিঞার পাসপোর্ট নম্বর বিওয়াই ০০৬২২০২। তিনি টাঙ্গাইলের সখীপুরের বাসিন্দা। তিনি গত ২৮ জুন মারা যান।

গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই (৯ জিলহজ মোতাবেক) পবিত্র হজ পালিত হবে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মুসল্লি হজে যেতে পারবেন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে এই হজযাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা