× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন প্রকল্পে ১২৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ২১:১৯ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ২১:৫১ পিএম

বিশ্বব্যাংক ভবন। ছবি : সংগৃহীত

বিশ্বব্যাংক ভবন। ছবি : সংগৃহীত

উচ্চ-মধ্যম আয়ের দেশ গঠনসহ সবুজ ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশকে ১ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণসহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১০৭ টাকা ধরে এ ঋণের পরিমাণ ১০ হাজার ৯৬৭ কোটি টাকা। বিশ্বব্যাংক গ্রুপের নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্কের আওতায় এ ঋণ অনুমোদন দেওয়া হয়েছে। 

শুক্রবার (২৮ এপ্রিল) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি, কৃষি ও গ্রামীণ রূপান্তরের জন্য ৫০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। এর ফলে কৃষি ও খাদ্যব্যবস্থায় বৈচিত্র্য, খাদ্যনিরাপত্তা, উদ্যোক্তা ও জলবায়ু স্থিতিস্থাপকতার সহায়ক হবে। আরও ৫০ কোটি ডলার দেওয়া হবে পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল উন্নয়ন প্রকল্পে। 

এই প্রকল্প সবুজ ও জলবায়ু সহনশীল উন্নয়ন-উত্তরণে বাংলাদেশকে সহায়তা করবে। বাকি ২৫ কোটি ডলার দিয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের টেকসই উত্তরণে একটি প্রকল্প করা হবে, যা এ খাতে সম্পদ ব্যবহারের দক্ষতা বাড়াবে, দূষণ কমাবে এবং জলবায়ু সহনশীল প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে। 

বাংলাদেশ সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং প্রেক্ষিত পরিকল্পনার (২০২১-২০৪১) সঙ্গে মিল রেখে বিশ্বব্যাংকের ‘কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক’ তৈরি করা হয়েছে। ফলে উচ্চ ও টেকসই প্রবৃদ্ধি অর্জনের বাধাগুলো চিহ্নিত করে ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জনে বাংলাদেশকে সহায়তা করবে এই ঋণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন যাচ্ছেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের আমন্ত্রণে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 

আগামী ১ মে সংস্থার ওয়াশিংটন সদর দপ্তরে এ অনুষ্ঠান হবে। তার আগে বাংলাদেশের তিনটি প্রকল্পে ১২৫ কোটি ডলার অর্থায়নের বিষয়টি অনুমোদন করল বিশ্বব্যাংক।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা