× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে বাইডেনের শুভেচ্ছা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ২১:২১ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩ ২১:৫০ পিএম

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে বাইডেনের শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন। এদিন আরও চার দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন।

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে গত সোমবার শপথ নেন মো. সাহাবুদ্দিন। এরই মধ্যে বিভিন্ন দেশের নেতারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

জো বাইডেন ছাড়াও নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো বিশ্বনেতারা হলেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসটো, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালাইন বেরসেট। এই পাঁচ বিশ্বনেতার শুভেচ্ছাসংবলিত পৃথক বার্তা বঙ্গভবনে পৌঁছায়।

বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করে নেতারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার ওপর জোর দেন।

সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে জো বাইডেন বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আমাদের সবার জন্য আরও শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে সহায়তা করেছে।

তিনি আরও বলেন, ‘একসঙ্গে আমরা আমাদের দুই দেশের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন সম্প্রসারিত করেছি। একসঙ্গে আমরা দুর্নীতি মোকাবিলা ও জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা শরণার্থী সংকটের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছি। আর এভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব তৈরি করে যাচ্ছি।’

বাইডেন বলেন, ’যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে অংশীদারত্ব আরও গভীর করতে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে, মানবাধিকারের অগ্রগতি ও গণতান্ত্রিক নীতি রক্ষাসহ আমাদের অভিন্ন মূল্যবোধের পক্ষে দাঁড়াতে একসঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।

সব বাংলাদেশি ও আমেরিকানদের জন্য একটি অধিকতর মুক্ত, সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণ অব্যাহত রাখার লক্ষ্যে বাইডেন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।

রিপাবলিক অব ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নীনিস্তো তার অভিনন্দনবার্তায় বলেন, ‘আমি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অঙ্গনে আমাদের দুদেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতা ও সুসম্পর্ক অব্যাহত রাখতে আগ্রহী।’ 

কাজাখস্থানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ বাংলাদেশের সর্বোচ্চ অফিসের দায়িত্ব গ্রহণ করায় মো. সাহাবুদ্দিনকে তার আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে সফলভাবে বেলারুশ-বাংলাদেশ সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সহায়তা কামনা করেছেন।

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালাইন বারসেট বলেন, ’সুইজারল্যান্ড একটি উন্নত ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের প্রচেষ্টায় অবিচল অংশীদার ছিল ও তা অব্যাহত থাকবে।’

সূত্র : বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা