× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি গণহত্যার স্বীকৃতি দিল আইএজিএস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ১৪:৫৯ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ১৫:৪৯ পিএম

ফটো সংগৃহীত

ফটো সংগৃহীত

বাংলাদেশে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে গণহত্যার স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স (আইজিএস)। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে মুক্তিযুদ্ধ জাদুঘরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷ 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইএজিএস ১৯৭১ সালে বাংলাদেশের বাঙালি জনগোষ্ঠীর ওপর পরিচালিত অপরাধকে জেনোসাইড, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষভাবে পাকিস্তান সরকারের কাছে আবেদন জানাচ্ছে ১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতি দিতে এবং যথাযথ ফোরামে এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। সেই সঙ্গে আইএজিএস বাঙালি জাতিকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নিতে পাকিস্তানকে অনুরোধ করছে এবং জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছে ১৯৭১ এর জেনোসাইডের স্বীকৃতিদান করে বিশেষ প্রস্তাব নেওয়ার জন্য।’

মুক্তিযুদ্ধ জাদুঘর জানায়, আইজিএসের নির্বাহী পরিষদে গণহত্যার স্বীকৃতি পেতে প্রস্তাবনা পেশে ভূমিকা পালন করেন গণহত্যার শিকার শহীদ বুদ্ধিজীবী সিরাজুদ্দিন হোসেনের পুত্র তৌহিদ রেজা নূর এবং প্রস্তাবের সহ-উদ্যোক্তা হিসেবে ছিলেন গ্রেগরি স্ট্যানটন, হেলেন জার্ভিস, প্রফেসর অ্যাডাম জোন্স, মফিদুল হক, ইমরান আজাদ ও শাহরিয়ার ইসলাম। প্রাতিষ্ঠানিকভাবে প্রস্তাবের সমর্থক ছিল মুক্তিযুদ্ধ জাদুঘর।

সম্মিলিতভাবে প্রণীত এই প্রস্তাবে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনী পরিচালিত নৃশংসতার উদ্দেশ্য ও ধরন বিশ্লেষণ করে বিশদ ব্যাখ্যা করা হয়। পরে প্রস্তাবটি প্রতিষ্ঠানের সদস্যদের অনুমোদনের জন্য ভোটগ্রহণ আয়োজিত হয়। 

গত ২৪ এপ্রিল আইএজিএসের পক্ষ থেকে ভোটের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশে জেনোসাইড সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়েছে মর্মে সিদ্ধান্ত জানানো হয়।

২০৮টি ভোট প্রস্তাবের পক্ষে এবং চারটি ভোট বিপক্ষে পড়ে।

এই সিদ্ধান্ত বাংলাদেশের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা