× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০২ জুলাই ২০২২ ১৮:২৮ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২২ ১৮:৫৫ পিএম

বিক্রম দোরাইস্বামী । ফাইল ছবি

বিক্রম দোরাইস্বামী । ফাইল ছবি

বাংলাদেশে দায়িত্ব পালন করে এবার ভারতের যুক্তরাজ্য মিশনের দায়িত্ব নিতে যাচ্ছেন বিক্রম দোরাইস্বামী। আর তাঁর স্থানে ঢাকায় নিযুক্ত হতে পারেন সুধাকর ডালেলা। শনিবার এমন খবর দিয়েছে ভারতের সংবাদপত্র হিন্দুস্থান টাইমস। রীভা গাঙ্গুলী দাশের উত্তরসূরি হয়ে দুই বছর আগে ঢাকায় ভারতীয় হাই কমিশনার হয়ে আসেন দোরাইস্বামী। হিন্দুস্থান টাইমস জানিয়েছে, লন্ডনে গায়ত্রী ইশার কুমারের উত্তরসূরি হতে দোরাইস্বামীর যাওয়া ঠিক হয়ে গেছে। পেশাদার কূটনীতিক দোরাইস্বামী বাংলাদেশে আসার আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।

দিল্লি ইউনিভার্সিটির ইতিহাসের ছাত্র দোরাইস্বামী ১৯৯২ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে কিছুদিন সাংবাদিকতাও করেছিলেন।

দোরাইস্বামীর জায়গায় যে সুধাকর ডালেলার আসার ইঙ্গিত দিয়েছে হিন্দুস্থান টাইমস, তিনি ১৯৯৩ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপ প্রধানের দায়িত্বে রয়েছেন।

কূটনীতিক হিসেবে সুধাকরের কাজ শুরু হয় ইসরায়েলে, পরে তিনি ব্রাজিল, সুইজারল্যান্ডেও কাজ করেছেন। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে রাজনীতি বিষয়ক মিনিস্টারের পদেও ছিলেন তিনি।

কর্মজীবনে ঢাকায় ভারতীয় হাই কমিশনেও কাজ করে গেছেন সুধাকর। তিনি দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকের দায়িত্বও সামলে এসেছেন, তখন তার দায়িত্ব ছিল দক্ষিণ এশিয়া, চীন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ভারতের স্বার্থ দেখা।

সুধাকর বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। তড়িৎ কৌশলে স্নাতক ডিগ্রিধারী সুধাকর এক মেয়ে ও এক ছেলের জনক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা