× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়াবে বাংলাদেশ

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৫:১১ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৫:২৬ পিএম

নেপালের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়াবে বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, পারস্পরিক স্বার্থের সব ক্ষেত্রে নেপালের সঙ্গে সহযোগিতা আরও সুসংহত করার ওপর গুরুত্ব দিচ্ছে তার সরকার।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশে নেপালের নবনিযুক্ত রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে বিভিন্ন সেক্টরে চলমান সহযোগিতা সম্প্রসারিত এবং এখানে নেপালের নতুন রাষ্ট্রদূতের এই মেয়াদেও তা অনুসরণ করা হবে জানিয়েছেন ড. মোমেন।

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি  বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য, বিদ্যুৎ সংযোগ, শিক্ষা, পর্যটন এবং মানুষে মানুষে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা রয়েছে। 

উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। নেপালি পণ্যের ওপর শুল্ক শিথিল করতে বাংলাদেশের সমর্থনও চেয়েছেন।

তিনি নিয়মিত আলাপ-আলোচনার ওপর জোর দেন এবং বাংলাদেশ ও নেপালের মধ্যে শিগগিরই পরবর্তী ফরেন অফিস কনসালটেশন (এফওসি) ধরে রাখার ওপর জোর দেন।

ভান্ডারি ৩১ আগস্ট বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তার পরিচয় পত্র পেশ করেন।

প্রবা/আরএম/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা