× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাজেদা চৌধুরীর আসন শূন্য ঘোষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪৭ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৫:১৪ পিএম

সৈয়দা সাজেদা চৌধুরী। ফাইল ফটো

সৈয়দা সাজেদা চৌধুরী। ফাইল ফটো

সদ্য প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর নির্বাচনি এলাকা ফরিদপুর-২ আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয়েছে।

মঙ্গলবার সংসদ সচিবালয় এই প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার ব্যবস্থা নেবে কমিশন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সাজেদা চৌধুরী গত রবিবার (১১ সেপ্টেম্বর) মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

সাজেদা চৌধুরী এ পর্যন্ত সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদ সদস্য এবং ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

পরে ফরিদপুর-২ আসন থেকে ১৯৯১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে তিনি জাতীয় সংসদের উপনেতা হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালেও তিনি একই পদে ছিলেন।  

প্রবা/রাই/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা