× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ পবিত্র জুমাতুল বিদা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩ ১০:১৮ এএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৩ ১১:১৮ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

আজ মাহে রমজানের শেষ শুক্রবার। দিনটি মুসলমানদের কাছে জুমাতুল বিদা নামে পরিচিত। মূলত জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় জানানো হয়।

এ বছর রমজানের শেষ দিন জুমাতুল বিদা এসেছে। আজ শুক্রবার সন্ধ্যায় যদি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে আগামীকাল শনিবার হবে পবিত্র ঈদুল ফিতর।

এমনিতেই মুসলমানদের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক। এর মধ্যে রমজানের শুক্রবারগুলোর মর্যাদা আরও অধিকতর। তাই রমজানের শেষ শুক্রবার মসজিদে মসজিদে জুমার খুতবায় এ মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া হবে।

প্রতিবছরের মতো এবারও দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জুমার নামাজ শেষে মুসল্লিরা মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করবেন।

ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনেক মুসল্লি জুমাতুল বিদার নামাজ আদায় করবেন। সব মসজিদে জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা