× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ২০:২৬ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ২০:৫৩ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের মাঝে ২০ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। সংগৃহীত ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের মাঝে ২০ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। সংগৃহীত ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের মাঝে ২০ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। 

সোমবার (১৭ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের টাকার এ চেক হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদাই বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় গত বছরের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে আগত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সঙ্গে প্রধানমন্ত্রী কুশল বিনিময়ের পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। এ সময় তারা প্রধানমন্ত্রীর নিকট গৃহ নির্মাণ, চিকিৎসা, আর্থিক সহায়তা, চাকরিসহ বিভিন্ন বিষয়ে সাহায্যের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোট ১২ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের মোট ২০ লাখ টাকা প্রদানের অনুমোদন প্রদান করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মানী ভাতা বর্তমানে বর্ধিত হারে প্রদান করা হচ্ছে। 

বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মাণ খরচ প্রদান, ফ্ল্যাট বরাদ্দ, মেধাভিত্তিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি প্রদান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ের ওপর প্রতিবছর দুজনকে পিএইচডি ডিগ্রি প্রদান, কন্যা-বিবাহ খরচ বহন, দেশে-বিদেশে চিকিৎসার ব্যয়ভার বহন, রেশন প্রদানসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে।

সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা